• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাবীর শরীরের মাংস কামড়ে নিলো ননদ!

ধর্ষনআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে যৌতুক না পেয়ে বড় ভাইয়ের স্ত্রীকে (ভাবিকে) উপর্যপুরী কামড় দিয়ে আহত করেছে এক পাষন্ড ননদ। আশংকাজনক অবস্থায় ভাবি শাহেরা বেগমকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল ধুন্দাপাড়ায়। এঘটনায় বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর মুন্সিপাড়া গ্রামের দিনমজুর শহিদুল হকের মেয়ে শাহেরা বেগমের সাথে পার্শ্ববর্তী রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল ধুন্দাপাড়ার ফুলু মিয়ার ছেলে শফিকুলের বিয়ে হয় এক যুগ পুর্বে। বিয়ের পর তাদের কোল জুড়ে আসে তিন মেয়ে এক ছেলে সন্তান। এই নিয়ে তারা সুখে দুঃখে জীবন যাপন করে আসছেন। সম্প্রতিকালে তার স্বামী শফিকুল ইসলাম তার বাবা মা ও বোনের কু-পরামর্শে স্ত্রীর কাছে মোটা অংকের যৌতুক দাবী করেন। কিন্তু তার স্ত্রী শাহেরা বেগম এই মহুর্তে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ননদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে শাহেরা বেগমের স্বামীর পবিারের লোকজন তাকে জোর করে যৌতুক আনার জন্য তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। শ্বশুর শাশুড়ীর কথায় বাবার বাড়ী থেকে যৌতুক আনতে না যাওয়ায় তারা শাহেরাকে ধরে লাঠিসোডা দিয়ে বেদম মারপিট করেন। এরই এক পর্যায়ে তার ননদ দুলালী বেগম যৌতুক না আনার শাস্তি হিসেবে ভাবির শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপরী কামড় দিয়ে মাংস ছিড়ে নেন। এসময় শাহেরার আত্মচিৎকারে প্রতিবাসীরা ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহেরা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে শুক্রবার রাতে বদরগঞ্জ থানায় যৌতুক ও নারী শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে বদরগঞ্জ থানার এএসআই সহিদুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ