• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিল্লিতে আম আদমি পার্টির ৬০ বিধায়ক আটক

sisodiapic_39544আন্তর্জাতিক ডেস্ক: আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়াকে আটকের ঘটনায় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াসহ আম আদমি পার্টির প্রায় ৬০ জন বিধায়ককে আটক করা হয়েছে।
নারীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে শনিবার দিল্লি পুলিশের হাতে আটক হন সঙ্গম বিহারের আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়া। ওই ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আত্মসমর্পণ করার ইচ্ছাপ্রকাশ করেন সিসোদিয়া। সেইমতো রবিবার সকালে ৭ রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করেন সিসোদিয়াসহ অন্য বিধায়করা। কিন্তু তার আগেই সিসোদিয়াসহ অন্যান্য বিধায়ককে আটক করে পার্লামেন্ট থানায় নিয়ে যাওয়া হয়।
ডেপুটি পুলিশ কমিশনার যতীন নারওয়াল জানান, ‘সিসোদিয়াসহআম আদমি পার্টির  সব বিধায়ককে আটক করা হয়েছে এবং তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।’
গণ্ডগোলের আশঙ্কায় এদিন রেসকোর্স মেট্রো স্টেশনে যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়। প্রধানমন্ত্রীর বাসার সামনে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা।
প্রসঙ্গত,  নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গতকাল দিল্লি পুলিশের হাতে আটক হন আম আদমি পার্টির  বিধায়ক দীনেশ মোহানিয়া। ওইদিন দুপুরে দক্ষিণ দিল্লির খানপুরে নিজের অফিসে এক সংবাদ সম্মেলন চলাকালীন দিল্লি পুলিশ ওই বিধায়ককে আটক করে। এরপর তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন খারিজ করে সোমবার পর্যন্ত রিমাণ্ডে পাঠায়।
অন্যদিকে গতকাল গাজিপুর শব্জি বাজারে সারপ্রাইজ ভিজিটে যান উপমুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে শব্জি বিক্রেতাদেরকে হুমকি দেয়ার অভিযোগ ওঠে সিসোদিয়ার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন আম আদমি পার্টির  প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সিসোদিয়া।
এদিন সকালেই টুইট করে কেজরিওয়াল জানান ‘মণীশের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। ৭ রেস কোর্স রোডে মণীশ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সারেন্ডার করবে’।
টুইট করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সিসোদিয়াও। তিনি জানান ‘প্রতিদিনই তারা (বিজেপি সরকার) আমাদের বিধায়কদের আটক করছে। আম আদমি পার্টি সরকারের সঙ্গে তাদের সমস্যা আছে কিন্তু আমাদের ভাল কাজে কেন তারা বাধা দিচ্ছে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ