• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩৪তম বিসিএসের নন ক্যাডার থেকে মাধ্যমিকে শিক্ষক নিয়োগ

সরকারী কর্ম কমিশনসিসি নিউজ: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষকের সংকট কাটাতে বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদে চাকুরি করতে আগ্রহী, তাদের শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার সরকারি কর্মকমিশন (পিএসসিতে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। ৩৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের ঈদের আগেই এসব পদে নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যাললয়ের সহকারি শিক্ষক পদটি নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদ। পিএসসি সূত্র জানায়, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যত শূন্য পদ আছে, তার ৫০ শতাংশ এই প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হবে। বর্তমানে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ  শূন্য আছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানায়, বর্তমানে দেশের ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ