• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জমে উঠেছে ঈদ বাজার

SAM_9625.psdএন.এ.আনসারী: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যে সৈয়দপুরে জমে উঠেছে ঈদ বাজার। মার্কেট গুলোতে দেশীয় পণ্যের চেয়ে ভারতীয় পণ্যে ছয়লাব। সৈয়দপুরের পাশাপাশি শহরের আশেপাশের নীলফামারী, তারাগঞ্জ, বদরগঞ্জ, কিশোরীগঞ্জ, দিনাজপুরের চিরিরবন্দর, খানসামা ও পার্বতীপুর উপজেলার নারী শিশু সহ সবধরনের ক্রেতাদের পদচারণা মুখরীত এখন সৈয়দপুরের বিপণী বিতানগুলো। বস্ত্র বিপণিগুলোতে মালিক ও কর্মচারীদের ব্যস্ততা এতই বেড়ে গেছে যে, তারা কোন ফুরসত পাচ্ছেন না।  হিমশিম খাচ্ছেন ক্রেতা সামলাতে। রমযানের প্রথম দিন থেকে ১৫ রমযান পর্যন্ত ঈদের বাজার তেমন জমে না উঠলেও ১৭ রমযানের পর থেকে পুরোদমে জমে উঠেছে ঈদবাজার।
ক্রেতাদের পদচারণায় মুখরিত সৈয়দপুরের বিপণি বিতানগুলোতে এখন সকাল থেকে ভিড় জমলেও সন্ধ্যার পর থেকে এই ভিড় হচ্ছে দ্বিগুন এবং তা গভীর রাত পর্যন্ত চলছে । ঈদ উপলক্ষে সৈয়দপুরের বিপণী বিতাগুলো বাজারে বাহারি পোশাকের মধ্যে এবারো ভারতীয় সিনেমা ও হিন্দি,কলকাতা সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে আসা পোশাক নিয়ে এবারও চলছে মাতামাতি। আছে এবার পাকিস্তানী থ্রিপিসের কদর।
এবারের ঈদে ছেলেদের বাহারি ডিজাইনের শার্ট, পাঞ্জাবি, পাকুয়া পাঞ্জাবি, নবীন পাঞ্জাবি, বডিগার্ড শার্ট, বান কালার শার্ট, বোর্ড শার্ট, ন্যারো মার্ট, লেলিন শার্ট, ফোল্ডিং শার্ট ও ওয়াশ কাপড় ভালোই বিক্রি হচ্ছে। থাই জিন্স, ফেড জিন্স, মোবাইল গ্যাবার্ডিংয়ের পাশাপাশি ছোট ছেলেদের জন্য আছে কিডসের গেঞ্জি ও টিস্যু প্যান্ট।
প্রতিবছরের মতো এবারও মেয়েদের নানা বাহারি পোশাক বাজারে এসেছে। এগুলোর নামকরণ করা হয়েছে বাংলা ও হিন্দি সিরিয়ালের আদলে। এর মধ্যে এবার উল্লেখযোগ্য হচ্ছে “বাজিরাও মাস্তানি” “নাগিন” “খুশি” পরি, টুপার্ট স্কার্ট, শানশান, রানী ফ্রগ প্রভৃতি।তবে এবার কাপড়ের দাম একটু বেশি থাকায় সরকারী কর্মচারীরা পুষিয়ে নিলেও কিছুটা হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
সৈয়দপুর শহরের অত্যাধুনিক সৈয়দপুর প্লাজা মার্কেট, নিউ ক্লথ মার্কেট, পৌর ক্লথ মার্কেট ও রেলওয়ে বাজার কাপড় মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের পদচারণায় মুখর এখন এসব বিপনী বিতানগুলো।
শহরের থ্যাংকস ক্লথ মার্কেট এর একরামুল হক জানান এবার ভারতীয় সিনেমা “বাজরাও মাস্তানী” ও সিরিয়াল “নাগিন” চরিত্রের নামে আসা থ্রিপিসের বিক্রি সবচেয়ে বেশি। বিক্রি হচ্ছে পাকিস্তানী থ্রিপীসও।
সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট “বুলবুল ফ্যাশন”র বুলবুল জানান- বাজার এখন পুরোপুরি জমে উঠেছে। ছেলেদের ওয়াশ জিন্স, টিশার্ট, এবং ভারতীয় সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে মেয়েদের থ্রিপীস এর বিক্রি এবার সবচেয়ে বেশি।
নিউ ক্লথ মার্কেট “বাগদাদ ক্লথ স্টোর” এর সামদানী ভাই জানান “মেয়েদের থ্রিপীস এর বিক্রি বেশি হচ্ছে যার মধ্যে বাজিরাও মাস্তানী, কিরণমালা, নাগিনের বিক্রি বেশি। এছাড়া টাঙ্গাইল শাড়ীরও বিক্রি ভাল।
সৈয়দপুরের ঈদ মার্কেট এর এই ব্যস্ততা চলবে ঈদের আগ রাতপর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ