• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বিদ্যুৎ বিলে ওভার রিডিংয়ের কারনে গ্রাহকের ভোগান্তি

বিদ্যুতবিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিদ্যুৎ বিলের ওভার রিডিংয়ের কারনে চরম ভোগান্তিতে পড়েছে ২২হাজার গ্রাহক। প্রতিদিনই শত শত গ্রাহক ওভার রিডিংয়ের অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে ভিড় জমাচ্ছে। সমস্যাটি সমাধানে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ কতৃপক্ষ। এ ঘটনায় সম্প্রতি বিদ্যুৎ অফিসে মারধর ও মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।

ডোমার আবাসিক প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ডোমার ও ডিমলা উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহক রয়েছেন ২২হাজারের অধিক। এর মধ্যে আবাসিক বিদ্যুৎ সংযোগ রয়েছে ১৫হাজার, বানিজ্যিক সংযোগ রয়েছে ৪হাজার, সেচপাম্প সংযোগ রয়েছে আড়াই হাজার এবং অন্যান্য সংযোগ রয়েছে ৫ শতাধিক। গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরী করতে মিটার রিডারের পদ রয়েছে দুটি । দুটি পদই শুন্য থাকায় অফিস অস্থায়ী ভিত্তিতে ৮জন পিছরেট মিটার রিডার নিয়োগ দেন কতৃপক্ষ। ডোমার বিদ্যুৎ অফিসের উপ-সহকারী বিদ্যুৎ প্রকৌশলী এস এম সারোয়ার জাহান সাইদী সাংবাদিকদের জানান, পিছরেট মিটার রিডাররা গ্রাহকের মিটার না দেখে ঘড়ে বসেই মাসের পর মাস বিদ্যুৎ বিলে অতিরিক্ত রিডিং বসিয়ে গ্রাহকদের হয়রানি করে আসছে। গ্রাহকদের অভিযোগ এবং অতিরিক্ত ওভার রিডিং করার কারনে চিলাহাটি ফিডারের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম নামের এক পিছরেট মিটার রিডারকে সম্প্রতি অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে গত ৫ জুন পিছরেট মিটার রিডার নওশাদ আলম পাপ্পুকেও অব্যাহতি দেয়া হয়। তাকে অব্যাহতি দেয়ায় গত ৯জুন পাপ্পু ও অপর পিছরেট মিটার রিডার সায়িদ হাসান জয় উপ-সহকারী প্রকৌশলী এম এস সারোয়ার হাসান সাইদীর উপর হামলা চালায়। এ ঘটনায় বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মতিন বাদী হয়ে ওই দিন রাতে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬, তারিখ-০৯/০৬/২০১৬ইং।

এ ব্যাপারে বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মতিন জানান, পিছরেট মিটার রিডাররা দীর্ঘদিন যাবত ওভার রিডিংয়ের বিল করে আসছে তাদেরকে বার বার সতর্ক করে দেয়ার পরও তারা তা আমলে না নিয়ে বরং গ্রাহকদের সমস্যা সৃষ্টি করেই যাচ্ছে। তাই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় গত ২০জুন রংপুর বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী কাওছার আমির আলী ডোমার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন করেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ