• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত মাহবুবুর সিএমএইচে ভর্তি

11সিসি নিউজ: সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রবিবার দুপুর ২টার দিকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশন থেকে হেলিকপ্টারে করে মাহবুবুর রহমানকে ঢাকায় আনা হয়। সঙ্গে দুর্ঘটনায় আহত তার স্ত্রী অধ্যাপিকা নাদিরা মাহবুবও রয়েছেন।

শনিবার বিকেলে দিনাজপুরের বাসা থেকে নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। কিন্তু দিনাজপুর-সৈয়দপুর সড়কের দশমাইল এলাকায় পৌঁছালে নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি ও তার স্ত্রী অধ্যাপিকা নাদিরা মাহবুবের মাথায় গুরুতর আঘাত লাগে।

তার সঙ্গে অন্য গাড়িতে থাকা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্মাদক হাসানুজ্জামান উজ্জলসহ নেতা-কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। দুর্ঘটনায় জেনারেল মাহবুব অজ্ঞান হয়ে পড়লেও হাসপাতালে নেওয়ার পর তার জ্ঞান ফেরে। তারা নিউরোলজি বিভাগের চিকিৎসক বদরুল হাসান ও মাহবুবুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ