বিনোদন ডেস্ক: এই নিয়ে তৃতীয় বার মা হতে চলেছেন মেগান ফক্স। দুই পুত্র সন্তানের পর এ বারেও পুত্র সন্তান চাইছেন তাঁর কন্যা, এমনটাই জানিয়ে দিলেন জনপ্রিয় মার্কিন মডেল-অভিনেত্রী মেগান ফক্সের বাবা। সম্প্রতি, একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মেগানের বাবা ফ্রাঙ্কলিন ফক্স হঠাৎই বলে বসেন, তাঁর মেয়ে আবারও পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও তার নাম এখনও ঠিক করা হয়নি। নোহ শ্যানন গ্রিন এবং বোধি র্যানসম গ্রিন নামে দুই ছেলে রয়েছে মেগানের।
এই সাক্ষাৎকারে মেগানের বাবা বলেন, ‘‘আমার মেয়ে একজন খুব ভাল মা। আমি ভাবতেই পারছি না যে সে তিন ছেলের মা হতে চলেছে। দাদু হিসাবে খুবই ভাল লাগছে। আর এই খবর আমাদের পরিবারের সকলকে আবার খুব কাছে এনে দিয়েছে।’’