• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদ বোনাসের চেক পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

সরকারী লোগোসিসি নিউজ: নতুন বেতন স্কেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের রোজার ঈদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ১২টি চেক (স্মারক নং-৩বি/০২হিঃ/২০১৫/৮৩৮২/৪-হিসাব, তারিখ: ২৭/০৬/২০১৬) চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ৩০ জুন পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বোনাসের টাকা তুলতে পারবেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলে রোজার ঈদের উৎসব ভাতা পাবেন, রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকালে প্রস্তাব অনুমোদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখ ৮০ হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ