• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বন্যায় ৭০ হাজার মানুষ পানিবন্দী

chilmari-27-6-16কুড়িগ্রাম প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। ফলে দেখা দিয়েছে আগাম বন্যা। পানিবন্দী রয়েছেন অন্তত ১৬ হাজার পরিবারের ৭০ হাজার মানুষ।
এদিকে, তিস্তা নদীর পানি বেড়েছে ৬ সে.মি. এবং ব্রহ্মপুত্র নদে ৬ সে.মি., দুধকুমারে ৩ সে.মি. কমেছে। এতে করে ব্রহ্মপুত্র অববাহিকার দুই শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি পাট, সবজি, কলা ও আমন বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ভেসে গেছে বেশ কিছু পুকুর ও জলাশয়ের মাছ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুরের সাহেবের আলগা, হাতিয়া, চিলমারীর রানীগঞ্জ, অষ্টমীর চর, নয়ারহাটসহ কয়েকটি ইউনিয়নের চর-গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ