ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে আজমেরী ট্রেডার্স নামে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নষ্ট ও মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও শিশুখাদ্য উদ্ধারের পর ধংস করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পরে এ ঘটনায় একজনকে ১ জনকে অর্থ ও কারাদণ্ড দেয়া করা হয়।
র্যাব-২ এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআই-এর ফিল্ড অফিসার খাইরুল ইসলাম ও র্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অভিযানে বিপুল পরিমাণ নষ্ট, মানহীন, মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তথ্যবিহীন, অবৈধ গুঁড়ো দুধ ও শিশু খাদ্য জব্দ করা হয়। এসময় বিএসটিআই-এর লোগো অবৈধভাবে ব্যবহার করে বাজারজাত করার অপরাধে একজনকে আটক করা হয়।
দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ এর ৪২ ধারায় আজমেরী ট্রেডার্সের মালিক মো. মারুফ আহমেদকে (৩৫) তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।