• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহে খাদ্য নিরাপত্তা আইনে প্রথম মামলা

Jhenaidah-mobile Kortঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে খাদ্য নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলায় ফেঁসে গেছে শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার নামে একটি মিষ্টির দোকানের মালিক ও ম্যানেজার। সোমবার ঝিনাইদহের একটি আদালত থেকে তাদের নামে ওয়ারেন্ট জারী করা হয়েছে।
ঝিনাইদহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার ফাহমিদা জাহাঙ্গীর অপরাধ আমলে নিয়ে এই আদেশ জারী করেন। মামলায় অভিযুক্তরা হলেন, কুষ্টিয়া দধি ভান্ডারের মালিক ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার অসিত কুমার ঘোষের ছেলে শ্রী বীরেন্দ্র কুমার ঘোষ ও দোকানের ম্যানেজার একই পাড়ার সুবল চন্দ্রের ছেলে উজ্জল কুমার।
মামলার বাদী ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল ওহাব আদালতে অভিযোগ করেন, রোববার বিকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার থেকে দুই’শ টাকা দিয়ে এক কেজি কালো চমচম কিনে বাসায় যান।
ইফতারের সময় তিনি প্যাকেট খুলে দেখেন মিষ্টি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। আসামীরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা পুর্বক নিম্নমানের পচা চমচম বিক্রি করে আসছে, যা মানুষের শরীরের জন্য চরম ক্ষতিকর।
এই মিষ্টি খেলে মানুষের স্বাস্থ্যহানী হওয়ার সম্ভব রয়েছে। মানব দেহের জন্য এ ধরণের দুর্গন্ধযুক্ত মিষ্টি তৈরী, বিক্রি ও মজুদ নিরাপদ খাদ্য আইন পরিপন্থি। মামলাটি আমলে নিয়ে আদালত আসামীদের প্রতি ওয়ারেন্ট জারী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ