• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

শাহজালালসিসি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৪২৮ কার্টন (মিনি) আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার বিকেলে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আটক কার্টনগুলো এয়ারফ্রেইটের ক্যানপি জিরো এলাকায় অন্যান্য পণ্যের আড়ালে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে এই সিগারেট জব্দ করে।
সিগারেটগুলো আবুধাবি থেকে রোববার (২৬ জুন) রাত ৮টায় অবতরণ করে। প্রথমটি কেকেআর নামে এবং পরেরটি নামবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলো মোট ১২টি মাস্টার কার্টনে প্যাক করা ছিল।
জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে বেনসন ১ হাজার ৪০ কার্টন, ডানহিল ৩০০ কার্টন, থ্রি জিরো থ্রি ৮৮ কার্টন। সিগারেটের উপর শুল্ক প্রায় ৬০২ শতাংশ হওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী আমদানি আদেশ ভঙ্গ করে বিদেশি সিগারেট চোরাচালান করছে বলে জানান মইনুল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ