• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিতু হত্যায় ‘ব্যবহৃত অস্ত্রসহ’ আরো দুজন গ্রেপ্তার

মিতুচট্টগ্রাম : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন এহতেশাম ভোলা ও মনির হোসেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভোলার কাছ থেকে মিতু হত্যায় ‘ব্যবহৃত পিস্তল’ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এডিসি ও মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মিতু হত্যায় ভোলা ও মনির সরাসরি অংশ নিয়েছিল। এদের মধ্যে ভোলা হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিল।

এর আগে মিতু হত্যা মামলায় মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭) ও আনোয়ার হোসেন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত রোববার চট্টগ্রাম মহানগর আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুজনেই জবানবন্দিতে ভোলা ও মনিরের নাম উল্লেখ করেন। এই স্বীকারোক্তির সূত্র ধরে মঙ্গলবার ভোরে নগরীর বাকলিয়া এলাকা থেকে ভোলা ও মনিকে গ্রেপ্তার করা হয়। তাদের নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ