• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

না.গঞ্জে আ.লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা

হত্যানারায়ণগঞ্জ: বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই কুতুবউদ্দিন আহাম্মেদকে (৬৮) বাড়িতে ঢুকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১২টায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বন্দর থানার পুলিশ শামীম নামে একজনকে আটক করেছে। শামীম এনায়েতনগর এলাকার বাসিন্দা আবুল বাশার ওরফে মোমিন মিয়ার ছেলে। এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত ১২টার দিকে শামীমসহ অজ্ঞাত একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে কুতুবউদ্দিনের গলায় উপর্যুপরি আঘাত করে। আহতের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এসময় ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শামিম নামে একজনকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পরে আলহাজ্ব কুতুবউদ্দিন আহাম্মেদকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ