• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ আগুন

bti-plazaঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বিটিআই প্লাজার বাইরের অংশের হোম ডেকরের শো-রুমেও আগুন লেগেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদ সংবাদকর্মীদের বলেন, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ফায়ার স্টেশনের পাশাপাশি সদর দফতর থেকেও ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, সর্বশেষ রাত ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো জ্বলছে। ভবনের আশপাশের সব মানুষ ভবনের নিচে নেমে এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আগুনের সূত্রপাত কিংবা হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ