• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্দেশ পেলেই হাতিটি উদ্ধার করা হবে

Kurigram-elefhantমমিনুল ইসলাম বাবু, (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় ব্রহ্মপুত্র নদের চরে কাদায় একটি বুনো হাতি দুই দিন ধরে আটকে আছে, যেটি ভারত থেকে নদীতে ভেসে এসেছে বলে ধারণা স্থানীয়দের।
সোমবার রাত থেকে হাতিটি চরবাগুয়া চরে আটকে আছে। মঙ্গলবার সকাল থেকে উৎসুক লোকজন ভিড় করছে দেখার জন্য। সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ বলেন, হাতি আটকা পড়ার খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও জানানো হয়েছে।
রৌমারী, চিলমারী ও রাজীবপুর বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, তারা সরজমিনে ঘুরে দেখেছেন। ভারত থেকে ভেসে আসা হাতিটি বাংলাদেশের চরে আটকা পড়েছে। “বিষয়টি রংপুর বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে। উপরের নির্দেশ পেলে হাতিটি উদ্ধার করা হবে।” চর এলাকার আনোয়ার হোসেন ও আবুল হাশেমসহ কয়েকজন বলেন, মঙ্গলবার সকালে তারা ভারত থেকে মহিষ ভেসে এসেছে ভেবে ধরতে যান। কাছে গিয়ে হাতি দেখে প্রশাসনের লোকজনকে খবর দেন। ওই এলাকার বিনত মোল্লা ও সিরাজুল ইসলাম বলেন, ভারতের আসাম রাজ্যের শিশুমারা এলাকা থেকে দলছুট হয়ে হাতিটি ব্রহ্মপুত্র নদ হয়ে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ