• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিহতজয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্বপাড়া এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুলাল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
দুলাল হোসেন জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কিরন রায় জানান, বুধবার ভোরে ৫/৬ জনের একদল চোর পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের স্বপন সিংয়ের বাড়ির গোয়াল ঘরে সিঁদ কাটে।
এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে লাঠি-সোটা নিয়ে স্থানীয়রা এগিয়ে আসলে অন্যান্য চোররা পালিয়ে গেলেও দুলাল ধরা পড়ে। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ