• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ

যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবার প্রস্তাব করেছে।

“বাংলাদেশ সরকারের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব দিয়েছি,” মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি বলেন।

মি: কার্বি তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটা তাঁরা দেখেছেন কিন্তু তার সততা এখনো নিশ্চিত করতে পারেন নি।

“আমরা সব তথ্য যাচাই করে দেখছি,” তিনি বলেন।

জন কার্বি এই হামলায় বাংলাদেশী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

“আমরা বাংলাদেশের জনগণের সাথে এক যোগে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি,” তিনি বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ