• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের কর্মচারীরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত

Fileria-Hospitalসিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরে অবস্থিত বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালের ১৮ কর্মকর্তা-কর্মচারী এবারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ঈদের বেতন-বোনাস না পেয়ে ওইসব কর্মচারীর পরিজনদের ঈদ আনন্দ মন থেকে বিলীন হয়ে গেছে।
সূত্র মতে, দীর্ঘ কয়েক বছর থেকে সরকারী কোন অনুদান না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালের অ্যাম্বুলেন্স, ফার্মেসী ও রোগীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কোনোরকমে হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনেশিয়ান, গাড়ী চালক, আয়া, ওয়ার্ডবয়, দারোয়ান, নৈশ প্রহরী সহ মোট ১৮জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। শনিবার হাসপাতালে গিয়ে জানা যায়, আসন্ন ঈদের জন্য এখনও তারা বেতন-বোনাস পাননি। ফলে ওইসব কর্মচারীর পরিবার পরিজন ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের পরিচালক ডা. সুরত আলী সিসি নিউজকে জানান, সরকারী অনুদান ছাড়া এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। এছাড়া রমজান মাসে রোগীর সংখ্যা শুন্যের কোঠায় নেমে আসায় বোনাস দেয়ার মতো কোন অর্থ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ