• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর আহলে বাইত ফাউন্ডেশনের সেমাই বিতরণ

m1এন.এ.আনসারী: আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর কর্তৃক শনিবার সৈয়দপুরের ৩০০ অসহায়দের মাঝে সেমাই, চিনি, দুধ ইত্যাদি বিতরণ করা হয়। ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় ইসলামবাগে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অসহায়দের মাঝে ওইসব খাদ্য সামগ্রী তুলে দেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি পীরে তরিকত শাহ্ সুফী গোলাম জিলানী তেগী। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মওলানা সাবির হোসেন নুরী রেজভী সাহেব।
এর আগে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ জুনাইদ আল হাবীব। নাত পরিবেশন করেন হায়দার আলী এমাদা। এছাড়া উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধাণ উপদেষ্টা আলহাজ্ব ডঃ ইসলাম আল কাদ্বেরী, কামাল চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক ওয়াকার আনসারী, দপ্তর সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ খালিদ আজম।পরে অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাদ্য বিতরন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ