• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

02ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাবেয়া কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  শুক্রবার রাবেয়া কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক মোঃ সামিউল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা মোশার্রফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান সামি, ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মহসীন আলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক এমএ মান্না, জাতীয় পার্টির উপজেলা সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ সেকেন্দার আলী জিন্নাহ ও মোঃ সাইফুল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার। এ সময় স্থানীয় বিভিন্ন সুধিজন, সমাজসেবক, ও পৌরশহরের জাতীয় পার্টির নেতা কর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ