• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলশান হত্যাযজ্ঞ: দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

2সিসি নিউজ: রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি নামের ক্যাফেতে ২০ বিদেশি ও নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

জিম্মি উদ্ধারে শনিবার সকাল সাড়ে সাতটার পরপর সেনাবাহিনী,  সোয়াত, পুলিশ, র‌্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়। ৪৫ মিনিটের অপারেশনে হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া তিন বিদেশি নাগরিকসহ জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে।

তবে রাত সাড়ে ৯টায় হামলার পরপরই সন্ত্রাসীরা ২০ বিদেশি নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে বলে জানায় কমান্ডো অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনী।

নিরাপত্তা বাহিনীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা, ছয় সন্ত্রাসী এবং তাদের হাতে জিম্মি হওয়া ২০ জন বিদেশি নিহত হয়েছে।

ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ