• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগি ফেলে চলে গেল ইঞ্জিন

new-trinরাজশাহী : রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পদ্মা আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন লাল-সবুজ বগি ফেলে চলে গেছে।

রোববার বিকেল চারটা ৫০ মিনিটের সময় রাজশাহীর আড়ানি ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। ঘটনার ২৭ মিনিট পরে চালক বুঝতে পেরে ইঞ্জিন নিয়ে এসে আবার বগি নিয়ে যান।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল চারটার সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের একজন যাত্রী ছিলেন নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আকতার।

তিনি জানান, রাজশাহীর আড়ানী স্টেশন পার হওয়ার পরে বগি ফেলে ইঞ্জিন চলে যায়। বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনটির কাছে ভিড় জমায়। এ সময় যাত্রীরা অসহায় বোধ করেন। তারা ফোন করে বিভিন্ন জায়গায় ট্রেনের সমস্যার কথা জানাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। বগি ও ইঞ্জিন দুইটা দুই প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখনো এর ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি।

তিনি বলেন, রেলওয়ের মাঠ পর্যায়ে যারা এই কাজ করেন তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও সময় পাওয়া যায়নি। ঈদের আগেই তড়িঘড়ি করে ট্রেন চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ