• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেএমবি সন্দেহে দুই ছেলেসহ মুয়াজ্জিন আটক

আটকবগুড়া: জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জামে মসজিদের মুয়াজ্জিন, তার দুই ছেলে ও এক আত্মীয়কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শহরের পুরান বগুড়া পাওয়ার হাউজ আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে আটক করার কথা স্বীকার করে পুলিশ।
আটকরা হলেন মসজিদের মুয়াজ্জিন আব্দুল মজিদ (৫৫), তার ছেলে মুজাহিদীন (২৮), আব্দুল মুহিত (১৪) এবং বাসায় বেড়াতে আসা এক আত্মীয়।
পিডিবির আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীগণ জানান, দুপুর দুইটার দিকে পুলিশের তিনটি ভ্যান ভিতরে প্রবেশ করে। এরপর তারা আব্দুল মজিদ যে বাসায় বসবাস করেন ওই বাসাটি ঘিরে রাখেন। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা বাসার ভিতরে গিয়ে চারজনকে আটক করেন। আটকদের নিয়ে যাওয়ার সময় প্রতিবেশিরা পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায় জেএমবি’র সঙ্গে সম্পৃক্ত থাকার ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, আব্দুল মজিদ প্রায় ২৫ বছর যাবৎ পিডিবির আবাসিক এলাকায় বসবাস করেন এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। তার বাসা থেকে যে আত্মীয়কে পুলিশ আটক করেছে তাকে এর আগে কখনও আসতে দেখা যায়নি।
বগুড়া সদর থানা পুলিশের উপ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, আটক চারজনের মধ্যে আব্দুল মজিদ ও তার বাড়িতে বেড়াতে আসা যুবককে জেএমবির সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পুলিশ সন্দেহ করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ