• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে বজ্রপাতে তিন শ্রমিক নিহত

বজ্রপাতহবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে সহোদরসহ ৩ চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।  শুক্রবার রাত ৯টায় উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমতলী চা বাগানের শ্রমিক সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দ্বিপক উড়া (১৪) এবং প্রতিবেশী দুর্গার মেয়ে রজনী (১১)। আহত হয়েছেন বিল্পব (১৪)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবনতি ঘটলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ