• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ইন্তেকাল

BNP Leader Mukur Cowdhury Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকুর চৌধুরী (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, দুই বোন, স্ত্রী ও এক ছেলে সন্তানকে রেখে গেছেন।
শনিবার দুপুর ২টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এবং বাদ আসর গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল খেড়কাটি গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে বাবা মিজানুর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে মুকুর চৌধুরীকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুত্রবার পৌনে ৩টায় হেলিকপ্টার যোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে তিনি সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তার মৃত্যুতে জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
মুকুর চৌধুরীর মা ইয়াসমিন জামান একজন শিশু সংগঠক ও লেখক। তিনি জানান, পারিবারিক গোরস্থানে বাবার পাশেই শায়িত করা হবে একমাত্র ছেলেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ