সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ উম্মে জাহান বীথি (২৮) নামে এক মহিলা চোরকে আটক করেছে। আটক মহিলা চোর বিথী দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার রোস্তম পাড়ার আরিফুল ইসলাম আরিফের স্ত্রী।
থানা সূত্রমতে, দীর্ঘ ৬ মাস থেকে বীথি সৈয়দপুরসহ আশেপাশের শহরের বাসা বাড়িতে চুরি করে আসছে। সে প্রথমত বাসায় ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন তাকে দেখতে পেলে সে সুকৌশলে বাসার লোকজনের কাছে পানি পান করার কথা জানায়। এর ফাঁকে সুযোগ পেলেই বাসার দামি জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ চুরি করে তার কাছে থাকা বড় ভ্যানিটি ব্যাগে পুড়ে চম্পট দেয়।
শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ব্যবসায়ী হামিদুল হক বাচ্চুর বাসায় চুরি করার উদ্দেশ্যে ঢুকে পড়ে মহিলা চোর বীথি। বিষয়টি টের পেয়ে বাসার লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।