বিশেষ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে ১৫ দিন ব্যাপি সৈয়দপুরের আনাচে কানাচে পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত প্রকৃত গরীব অসহায় আর এতিমদের খোঁজ করে স্বশরীরে তাদের বাড়ী বাড়ী গিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর সদস্যরা যেভাবে ঈদবস্ত্র আর সেমাই চিনি দুধ তাদের হাতে তুলে দিয়েছেন তারই প্রেক্ষিতে এই কাজে অনুপ্রানিত হয়ে শনিবার (৯ জুলাই) “আমদের প্রিয় সৈয়দপুর” টিমকে সংবর্ধনা জানিয়েছে আহলে বাইত ফাউন্ডেশন, সৈয়দপুর।
এসময় “আমাদের প্রিয় সৈয়দপুর” এর এডমিন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ আনসারীর হাতে পবিত্র কাজের সফলতার স্বরুপ পবিত্র মক্কা-মদীনা খচিত ক্রেস্ট তার হাতে তুলে দেন ফাউন্ডেশন এর সদস্যরা।
ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন “সৈয়দপুরের অন্যান্য সামাজিক সংগঠন নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে আমরা তাদের সামাজিক কাজে সমর্থন করি কিন্তু “আমাদের প্রিয় সৈয়দপুর” টিমকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য ছিলো এই কারনে যে এই টিম কোন এতিম গরীবদের নিজের কাছে ডাকেনি বরঞ্চ তারা দুর দুরান্তে নিজেই তাদের কাছে গিয়ে তাদের হক তাদের বুঝে দিয়েছে। তিনি “আমাদের প্রিয় সৈয়দপুর” এর উন্নতি কামনা করে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধনা পেয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সৈয়দপুরের সকল সামাজিক সংগঠনের সাথে একাত্বতা ঘোষনা করে সাথে চলার পাশাপাশি ভবিষ্যতেও “আমাদের প্রিয় সৈয়দপুর” সকলের সহযোগিতায় এরুপ পবিত্র কাজ করে যাবে বলে মত ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমরাতো শুধু মাধ্যম হয়েছিলাম এর আসল কৃতিত্ব কিন্তু সহৃদয়বান সেইসব ব্যক্তিসমাজের যারা অচঝ টিমকে টাকা পয়সা বস্ত্র দিয়ে সাহায্য করেছেন। তাদের সহযোগিতা না পেলে এরুপ পবিত্র কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হত না।
আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর এর কার্যালয়ে এসময় উপস্থিত ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোহাম্মাদ সাবের হোসেন রেজভী, সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবীব, সহ-সাধারণ সম্পাদক হায়দার আলী এমাদী, অর্থ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক ওয়াকার আনসারী ও অন্যান্য সদস্য সুধী সমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রমজান মাসে ১৫ দিন ব্যাপি সৈয়দপুর পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত প্রকৃত ১৬২ অসহায় আর এতিমদের বাড়ী বাড়ী গিয়ে এতিমদের জন্য শার্ট-প্যান্ট,ফ্রক,থ্রিপিস ও শাড়ী লুঙ্গি এবং সেমাই চিনি দুধ বিতরণ করে।