• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের ফাঁসি

Rangpur20160710124958রংপুর: রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির ছাত্র স্বপন হত্যা মামলায় দুজনের ফাঁসির দিয়েছে আদালত। রোববার দুপুরে দুই আসামির উপস্থিতিতে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। স্বপন স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২০ মার্চ পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের বাবু মিয়ার ছেলে স্বপনকে একই এলাকার মন্তা মিয়ার ছেলে লাজু মিয়া, ইসমাইল হোসেনের ছেলে রায়হান মিয়া ও আফছার উদ্দিনের ছেলে সবুজ মিয়া গলাটিপে হত্যা করে। পরদিন স্বপনের মরদেহ একই গ্রামের আমির উদ্দিনের কলাবাগানে পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় স্বপনের বাবা বাবু মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক আসামি লাজু এবং রায়হানকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। এই মামলার অপর আসামি সবুজের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার বিচার শিশু আদালতে হবে বলে জানিয়েছেন বিচারক।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি রেয়াজুল ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ