• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা তৈরি

কুড়িগ্রামকুড়িগ্রাম: কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার থেকে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় অন্তর্ভূক্ত সদ্য বিলুপ্ত ১২টি ছিটমহলে এই কার্যক্রম শুরু করা হয়।
সকালে ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভূক্ত দাসিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময় জেরা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সংগ্রহের কাজে চার জন সুপারভাইজার এবং ১৯ জন তথ্য সংগ্রহকারীকে নিয়োজিত করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্ভূক্ত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মোজাফ্ফর আলী জানান, ভোটার তালিকার কাজ শুরু হওয়ায় আমরা সাবেক ছিটমহলবাসীরা খুবই আনন্দিত। আমরা এখন ভোট দিতে পারবো। জাতীয় পরিচয়পত্র পাব।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা ছিটমহলবাসীরা বাংলাদেশের নাগরিক হয়েছি। কিন্তু ভোটার হতে পারিনি। ফলে বিলুপ্ত ছিটমহলের সাথে যুক্ত ইউনিয়নগুলোতে নির্বাচন হয়নি। ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির কাজ শুরু হয়েছে। এখন আমরা ভোটাধিকার প্রেয়োগও করতে পারবো।  যে আনন্দ সত্যিই অবর্ণনীয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, ১৬ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ শেষে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ভোটারদের ছবি তোলা হবে। এরপর ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ এবং খসড়া তালিকা সংশোধন করে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে জেলার ১২টি ছিটমহলের সাত হাজার ৭৪৭ জন অধিবাসীকে বাংলাাদেশি নাগরিকত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ