• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ছাত্রাবাস থেকে ককটেলসহ শিবিরের ৫ নেতা আটক

শিবিরবিশেষ প্রতিনিধি: দিনাজপুরে ২১টি তাজা ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই ও সাংগঠনিক কাগজপত্রসহ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে দিনাজপুর শহরের রামনগর লেবুর মোড় জামাইপাড়া এলাকার জনৈক বাবুল হোসেন মেস হতে তাদেরকে আটক করে পুলিশ। আটকরা হলেন-বোচাগঞ্জ উপজেলার বকুলতলা মহেশপুর গ্রামের ডা. তারিকুল ইসলামের ছেলে ও দিনাজপুর জেলা উত্তর শিবির সভাপতি মো. আমানুল্লাহ সরকার (২৭), বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে ও বীরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. হবিবর রহমান (২৩), কাহারোল উপজেলার রোকনপুর গ্রামের জয়নুল আবেদীনের ছেলে ও জেলা ছাত্র শিবিরের অফিস সেক্রেটারী তারিক আবেদীন (২২), পার্বতীপুর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে ও শিবিরের সদস্য বিপ্লব হোসেন (২১), একই এলাকার দামাইখুড়ী গ্রাামের মো. আজিজুল হকের ছেলে ও শিবিরের সদস্য আল-আমীন হোসেন (২২)।
কোতয়ালী থানার ওসি মো. রেদওয়ান রহিম জানান, মঙ্গলবার ভোরে শহরের রামনগর লেবুর মোড় জামাইপাড়া এলাকার জনৈক বাবুল হোসেন মেসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২১টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই ও সাংগঠনিক কাগজপত্রসহ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকে আটক করা হয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদে নাশকতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
আটককৃতদের মঙ্গলবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা বড় ধরনের নাশকতা করার উদ্দেশ্যে শিবিরের নেতারা এই ২১টি তাজা ককটেল একত্রে রেখেছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ