• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের পাথর নিক্ষেপে বাংলাদেশির মৃত্যু

মৃত্যুকুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তের একটি ব্রিজের উপর থেকে পাথর নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাশেদুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৬৬/১এফ নং আন্তঃর্জাতিক সিমানা পিলারের কাছে ভন্দুরচর সীমান্তের কালোর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল উপজেলার রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী এলাকার নয়ারচর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রাত ১২টা পর্যন্ত তার লাশের সন্ধান পাওয়া যায়নি।
মৃতের স্বজনদের দাবি, ভাররতে বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে দুইটি গরু নিয়ে কালোর নদী হয়ে দেশে ফিরছিলেন রাশেদুল। পথে সীমান্তের ওই ব্রিজের উপর থেকে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ৫৭ বিএসএফের মানকারচর ক্যাম্পের সদস্যরা। এতে রাশেদুলের মৃত্যু হয় ও লাশ নদীতে ভেসে যায়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রফিকুল ইসলাম জানান, তারা রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ