• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আদালতবরিশাল: বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে জহিরুল ইসলাম ওরফে জহর ঢালী (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। দীর্ঘ ১৬ বছর পর এই মামলায় রায় দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম বানারীপাড়া উপজেলার সাকরাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন জহিরুল।
মামলার বরাত দিয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি মো. আজিবর রহমান জানান, ২০০০ সালে সাকরাল গ্রামের স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী রাইমা খানমের সঙ্গে জহিরুলের প্রেমের সম্পর্ক হয়। তখন জহিরুলের বয়স ছিল ১৬ বছর। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে রাইমাকে একাধিকবার ধর্ষণ করে জহিরুল। এরপর রাইমাকে বিয়ে করতে অস্বীকার করে জহিরুল।
ঘটনার পর একই বছর ৮ অক্টোবর রাইমা বাদী হয়ে জহিরুলকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই বছরের শেষের দিকে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্যপ্রমাণে জহিরুল দোষী প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১৬ বছর পর এ রায় দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ