• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

নিহতলালমনিরহাট : লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকায় মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে উঠে গেছে। এতে ঘটনাস্থলেই স্বপন চন্দ্র রায় (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোকছার আলী (৪৫) নামের অপর এক পথচারী।
ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিক রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -১৪-৩৩৬৬) ফকিরের তকেয়া পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে উঠে যায়। দোকানের মালিক অক্ষত থাকলেও পথচারী একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান আলী বলেন, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার বিনয় চন্দ্রের ছেলে রাজমিস্ত্রী স্বপন কুমার রায় (১৮) ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে নিহত হন। একই এলাকার বালাপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে মোকছার আলী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ