• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহতপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ রানা (১৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।  শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
পাঁচবিবি থানার ওসি, তদন্ত কিরণ কুমার রায় জানান, ঢাকা থেকে যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজ পরিবহন হিলির দিকে যাচ্ছিল। মাসুদ রানা নিজ বাড়ি থেকে পাঁচবিবি পৌর শহরে আসার পথে নওদা নামক স্থানে পৌঁছিলে এ দূর্ঘটনা ঘটে।
অপর দিকে মোটর সাইকেলটিকে বাঁচাতে ওই যাত্রীবাহী বাসটি দ্রুত পাশ কাটার চেষ্টা করলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই বাসের হেল্পারসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হন।
পুলিশসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে মোটর সাইকেল আরোহী মাসুদ রানা ও হেল্পার মোত্তালিবকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেয় মাসুদ রানা মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ