• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসচাপায় ভাই-বোনের মৃত্যু : মা-বাবা আহত

সড়ক দুর্ঘটনাময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মা-বাবাসহ আহত হয়েছেন আরো তিনজন। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। রোববার সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশালের ছাইফুল কমিশনারের বাড়ির সামনে ঢাকাগামী সৌখিন এক্সপ্রেস (ঢাকা -মেট্রো-ব ১১-৭৯৭০) পিছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী শাপলা রানী শিলা (১৯) ও তার ছোট ভাই নীরবের (৯ মাস) মৃত্যু হয়। এসময় রিকশায় থাকা শিলার বাবা কালা চাঁন রবি দাস (৪৫) ও মা স্বপ্না রানী রবি দাস (৩৮) ও চালক নুরু মিয়া আহত হন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় কালা চাঁনকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহতরা ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের দরিরামপুর মুচিপাড়ার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ