• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শুটিং শুরু করছেন বুবলী

বুবলীবিনোদন ডেস্ক: সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে শাকিব খানের ব্পিরীতে নাম লিখিয়ে চমক দেখিয়েছেন নবাগত চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’তে অভিনয় করছেন। এটি কোরবানি ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।
বুবলী জানালেন, এরই মধ্যে ছবির দৃশ্য ধারণের কাজ প্রায় শেষের দিকে। যে কাজ বাকি আছে, শিগগিরই তাও সম্পন্ন করা হবে।
তবে তার আগে বুবলী কাজ করবেন আরো একটি নতুন ছবিতে। এর নাম ‘শুটার’। এখানেও বুবলি নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউড কিং শাকিব খানকে। ছবিটির পরিচালনায় আছেন রাজু চৌধুরী।
বুবলী জানালেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (১৮ জুলাই) থেকেই এফডিসিতে শুটারের শুটিং শুরু করবো। বসগিরি ছবির মতো এখানেও গল্পটি চমৎকার। অ্যাকশন থাকছে, সেইসঙ্গে প্রেম, কমেডি দিয়ে পরিপূর্ণ এক বিনোদনমূলক চলচ্চিত্র হবে শুটার।’
চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন- এ প্রশ্নের জবাবে মিষ্টি হেসে ঢাকাই ছবির নতুন মুখ বুবলী বললেন, ‘গল্প, পরিচালনা এবং চরিত্র পছন্দ হলে আমার কাজ করতে আপত্তি নেই। ঢাকাই ছবিতে সুদিন আসছে। দর্শকরা এবারই ঈদে প্রমাণ দিয়েছেন ভালো ছবি হলে তারা দেখতে ঠিকই হলে আসবেন। তাই এই মানের ও বাজেটের ছবি হলে আমিও কাজ করবো। শুটারেও তাই করছি; কারণ আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে দর্শকের।’
আরো নতুন কোনো ছবির কথা চলছে কি না এ বিষয়ে জানতে চাইলে এই নবাগতা বলেন, ‘অনেকেই তো আসছেন। গল্প শোনাচ্ছেন। কিন্তু আমি একসঙ্গে অনেক কাজ নিয়ে কাজের মান কমাতে চাই না। আপাতত যেগুলো হাতে আছে, তা শেষ হোক।’
শুটার ছবিটিতে শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করবেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ। ‘শুটার’ ছবিটি প্রযোজনা করছেন ইকবাল চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ