• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

20কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। দিনাজপুরের কাহারোল উপজেলার মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৬ পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে অডিটোরিয়াম হলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তি যোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ ময়নুল হক, ৪নং তাড়গাও ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আলহাজ্ব মোঃ মনোয়ারুজ্জামান সরকার, ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম, কাহারোল হাই হ্যাচারীর মালিক ও শ্রেষ্ট মৎস্য চাষী মোঃ আব্দুল হাই প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান। আলোচনা সভায় বক্তারা বলেন মাছ চাষে পুষ্টি নিরাপত্তার বড় অগ্রগতি, মাছ থেকে আমিষের চাহিদা শতকরা ৬০ ভাগ পুরন হচ্ছে। চলতি বছরের হিসাবে দেশের মানুষ প্রতি বছর গড়ে ১৯ কেজি মাছ খাচ্ছে। আলোচনা সভা শেষে শ্রেষ্ট পোনা প্রতিপালন ও রেনু উৎপাদনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ