• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

মৃত্যুরাজশাহী: রাজশাহীর চারঘাটে বিষাক্ত চোলাই মদপানে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার গৌরশহরপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই গ্রামের মরু মিয়ার ছেলে লালন উদ্দিন (৪০)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তারা মারা যান। এ নিয়ে চারঘাটে মদপানে মৃতের সংখ্যা হলো ৭ জন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জাহাঙ্গীর ও লালনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, মঙ্গলবার মদপানে মারা যাওয়া ৫ জনের গ্রামেই এই দুজনের বাড়ি হলেও তারা মদপানে মারা গেছে কী না তা পুলিশ নিশ্চিত না। তাদের পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার রাতে চারঘাটে পুলিশ অ্যাকাডেমির পাশে সুইপার কলোনিতে তারা সবাই মদ পান করেন। পরে মঙ্গলবার সকালে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুইপার কলোনির অনিল কুমার (৫৫), বোধনী রাণী (৭০), জহর লাল (৬৫), গৌরশহরপুর গ্রামের মাহাতাব উদ্দিন (৫৫) ও মোক্তারপুর গ্রামের হেলাল উদ্দিন (৬৫) মারা যান। পরে বুধবার দুপুর দেড়টার দিকে লালন ও জাহাঙ্গীরও মারা গেলেন। এর আগে সকাল ৭টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চারঘাটের ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আগের দিন মারা যাওয়া ৫ জনের পাকস্থলিতে বিষাক্ত পদার্থ পাওয়ার কথা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। নতুন করে মারা যাওয়া এই দুজনেরও ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ওসি জানান, মারা যাওয়া মোট ৭ জনের মধ্যে শুধু অনিল কুমার, বোধনী রাণী ও জহর লাল সুইপার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ