• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রমেকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ

Rangpurরংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভুল চিকিৎসায় মন্টু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এরই জের ধরে শহরের শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
পুলিশ জানায়, শহরের গণেশপুর বকুলতলা এলাকার বাসিন্দা মন্টু মিয়া ঢাকা থেকে রংপুর আসার পথে মঙ্গলবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।
নিহত মন্টুর ছেলে সানি অভিযোগ করে বলেন, তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ঠিকমত চিকিৎসা দেয়নি। এমনকি ভুল চিকিৎসা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে চিকিৎসকরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. একেএম নূর উন নবী লাইজু জানান, ওই রোগীর স্বজনরা কোনো কারণ ছাড়াই চিকিৎসকদের উপর অতর্কিত হামলা চালায় এবং হাসপাতাল ভাঙচুর করে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় দিয়েছি। এই সময়ের মধ্যে চিকিৎসক লাঞ্ছনাকারীদের গ্রেফতার করা না হলে তারা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও তিনি জানান।
এদিকে, রোগীর স্বজনদের উপর চিকিৎসকরা হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে নগরীর শাপলা চত্বরে দুপুর ১২টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ  ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।
রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা পরস্পরবিরোধী অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ