• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অর্থ আত্মসা‌তের মামলায় ৩ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেফতারঢাকা: অর্থ আত্মসাতের বিভিন্ন মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থে‌কে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য  নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত তিন ব্যাংক কর্মকর্তা হলেন‍ জনতা ব্যাংকের উত্তর খান শাখার প্রাক্তন ব্যবস্থাপক মোজাহার আলী, ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড) কারওয়ান বাজার শাখার প্রাক্তন জুনিয়র এসিট্যান্ট অফিসার জি এম হুমায়ুন কবির এবং একই ব্যাংকের প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম।

এ বিষ‌য়ে দুদক সূত্র জানায়, ৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জনতা ব্যাংক কর্তৃপক্ষ মোজাহার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলাটি বর্তমা‌নে দুদক তদন্ত করছে । তদন্তের প্রয়োজনে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে উপসহকারী পরিচালক মানসী বিশ্বাস তাকে গ্রেপ্তার করেন।

ওরিয়েন্টাল ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছে ব্যাংকটির প্রাক্তন দুই কর্মকর্তা। দুদকের উপপরিচালক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাদের গ্রেপ্তার করেন। জি এম হুমায়ুন কবিরকে পল্লবী ও আশফাকুল হাকিমকে তল্লাবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ