• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে সীমান্তে মাদকদ্রব্য ও জিরা আটক

20.07.16 jpgকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কাশিপুর, রামখানা, গোড়কমন্ডল সীমান্ত এলাকা থেকে  মাদকদ্রব্য এবং যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, ফুলবাড়ি উপজেলার কাশিপুর বিওপির টহল দল ৪২ বোতল ফেনসিডিল আটক করেছে। কাশিপুর বিওপির নায়েব সুবেদার মো. মর্তুজা আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সীমান্ত মেইন পিলার ৯৪৪ এর ৭ এস হতে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ অনন্তপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় এক জন লোক মাথায় কার্টুন নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মাথার কার্টুন মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহল দল ৪২ বোতল ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়। এদিকে জেলার ফুলবাড়ি উপজেলার রামখানা বিওপির নায়েক মো. আনিসুর রহমানের নেতৃত্বে শাহাটারী নামক স্থান হতে ৩৫ বোতল ফেন্সিডিল এবং গোড়কমন্ডল বিওপির নায়েক মো. তাজুল ইসলামের নেতৃত্বে বেড়িবাঁধ নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় হ্যাপী গোল্ড মদ জব্দ করেছে। অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্তের সুবেদার মো. কামরুল আহসান এ নেতৃত্বে যাত্রাপুর নদীর ঘাট নামক স্থান হতে ভারতীয় ৩৫ কেজি বাবা জিরা আটক করেছে। ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দকৃত মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং জিরা কাস্টম অফিসে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ