• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সীমান্তে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধারদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী সীমান্ত এলাকা হতে মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত ১১টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বানাহার গ্রামের মো. মকলেছুর রহমানের ছেলে।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী জানান, নিহত মো. সাইফুল ইসলাম বিকেলে বানাহার গ্রামের জলপাইতলী সীমান্তে মাছ ধরতে যায়। রাতে তাকে সেখানে মৃত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। খবর  পেয়ে বিজিবির সদস্যরা জলপাইতলী সীমান্তের ৩০৭ নম্বর মেইন পিলার ১ এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের তার লাশটি উদ্ধার করে। তার মাথায় ক্ষত চিহœ ও কানে রক্ত ছিল। তার বুক হতে নাভী পর্যন্ত পোড়ানো ছিল। শরীরের  পোড়ানো অংশ দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে পুর্ব শক্রতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে কি না বা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা নিহত হয়েছেন কি না সে বিষয়ে এলাকার কেউ নিশ্চিত ধারণা দিতে পারেনি। তদন্ত করে দেখা হবে। রাত ১১টা লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছি। ময়না তদন্তে পর প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ