চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পলিত হয়েছে। “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান ও উপজেলা মাধ্যমিক অফিসার আরিফুল্লাহ। বক্তব্য রাখেন রেডিও চিলমারী ষ্টেশন ইনচার্জ বশির আহম্মেদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।