• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরে শিশু জুনায়েদ উদ্ধারে আবারো অভিযান শুরু

জুনায়েদসিসি নিউজ : রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু জুনায়েদ আহমেদ সাব্বিরকে উদ্ধারে আবারো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার পর তারা এ উদ্ধার অভিযান শুরু করেন।
পুলিশ জানায়, স্যুয়ারেজ লাইনটি মিরপুর-১ এর রুপালি হাউজিংয়ের পাশ দিয়ে রূপনগর হাউজিং হয়ে তুরাগ নদীতে মিশেছে। স্যুয়ারেজ লাইনের প্রশস্ত তিন ফুট। শিশুটি পরিবারের সঙ্গে রুপালি হাউজিংয়ের একটি টিনশেড ঘরে থাকত। সে ওই লাইনে পড়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খেলতে বের হওয়ার পর তাকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। তারা বলছে, সে স্যুয়ারেজ লাইনে পড়ে গেছে।
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিশুটি স্যুয়ারেজ লাইনে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। তারপরও ফায়ার সার্ভিস খোঁজ করে দেখছে।
জুনায়েদ হোসেন সাব্বিরের বাবার নাম আমির হোসেন। তিনি লেগুনাচালক। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তারা রূপালী হাউজিং ৩ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় ভাড়া থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ