• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Michil Picদিনাজপুর প্রতিনিধি : অর্থ পাচার মামলায় দন্ডপ্রাপ্ত আসামী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
শনিবার (২৩ জুলাই) হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, মোমিনুল হক রাব্বী, পলাশ চন্দ্র রায়, হাফিজুর রহমান মিলন, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, নুর ইসলাম, মামুনুর রশীদ, সাকিব ফয়সাল সৌরভ, মোমিনুল ইসলাম মুনেম, তন্ময় দত্ত, নাজমুল হোসেন, পলাশ কিসকু মারকুস, ফাহিম আরশাদ, সাদ্দাম হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন বলেন, বিদেশীরা এ দেশের সম্পদ। সেই সম্পদকে বিনষ্ট করতে বিএনপি-জামায়াতের আদলে সৃষ্টি করা হয়েছে জঙ্গি। যার লালনকারী তারেক রহমান। তাই বিদেশীদের রক্ষা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে তারেক রহমানের রায় কার্যকর করা জরুরী হয়ে পড়েছে। দেশের ১৬ কোটি মানুষ তারেক রহমানের বিচারের রায় কার্যকর দেখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ