ঝিনাইদহ প্রতিনিধি: ঝি
নাইদহের মহেশপুর উপজেলার বকুন্দিয়া গ্রাম থেকে ৯শ’ পিস ইয়াবাসহ সুমন দর্জি (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। সুমন দর্জি একই উপজেলার মাইজ বাড়ীয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব সাংবাদিককে বলেন, মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বকুন্দিয়া গ্রামে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবাসহ সুমন দর্জিকে আটক করে। সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় পুলিশ।