• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নড়াইলে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` একজন নিহত

বন্দুক যুদ্ধনড়াইল: নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অস্ত্র মামলার আসামি মিজানুর রহমান মিজান কাজী (৩৪) নিহত হয়েছেন।
রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থকে একটি সাটারগান, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মিজান নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করা হয়। পরে মিজানকে গোপালগঞ্জ থেকে নড়াগাতিতে আনার পথিমধ্যে পহরডাঙ্গা বালুমাঠ এলাকায় তার সহযোগী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ পাল্টা আক্রমণ করলে `বন্দুকযুদ্ধে` মিজান নিহত হয়।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মিজানের নামে নড়াইলের নড়াগাতি থানায় ৬টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা এবং গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ