• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জ থেকে গৃহবধুর লাশ উদ্ধার

লাশবিশেষ প্রতিনিধি: নীলফামারীতে এক সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন, জেসমিন আক্তার (২২)। সে জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি উত্তরাপাড়া গ্রামের রায়হান মিয়ার স্ত্রী।

গতকাল শনিবার রাতে নিহতের স্বামীর বাড়ী হতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধুর বাবা নুর ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন। আজ রবিবার লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায় পুলিশ।

জানা যায়, ওই এলাকার আব্দুর জব্বারের ছেলে রায়হানের সাথে জেসমিনের ৫ বছর আগে বিয়ে হয়েছিল। বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে স্বামীর ঘরে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করে জেসমিন। শনিবার স্বামী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তার শোয়ার ঘরে জেসমিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জেসমিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ