• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁধের চোটে খেলছেন না মুস্তাফিজ

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে আজ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তাকে রেখে ১৩ জনের স্কোয়াড দিয়েছিল সাসেক্সে। কিন্তু কাঁধের ইনজুরিতে একাদশের বাইরে মুস্তাফিজ। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ম্যাচটি শুরু হয়েছে। সাসেক্সে কর্তৃপক্ষ জানিয়েছে,সামান্য কাঁধের চোটের কারণে মুস্তাফিজ আজ খেলতে পারছেন না।’

সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই জাদু দেখিয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য মুস্তাফিজ জ্বলে উঠতে পারেননি, পাননি কোনো উইকেট। তার দলও জেতেনি।
দ্বিতীয় ম্যাচে মাঠে পুরনো ব্যথাটা একটু অনুভব করছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের পর সেটা আরও বেড়ে যা্য়। যতুটুকু জানা গেছে মুস্তাফিজুর রহমানের কাঁধের স্ক্যান করানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করবে সংশ্লিষ্টরা।

মুস্তাফিজের কাঁধের সমস্যাটা নতুন নয়। এই বছরের জানুয়ারিতে এই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলা হয়নি তার। পাকিস্তান সুপার লিগেও খেলতে যাওয়া হয়নি। এই চোটের কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশও মিস করেন মুস্তাফিজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ